শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির মুক্তিযুদ্ধ ও ইসলামের পক্ষের শক্তি বিএনপিকে ভোট দিন এবং জামাতে ইসলামীকে বয়কট করুন- সম্মিলিত ইসলামী ঐক্যজোট স্ট্যান্ডার্ড ব্যাংক- এর ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত জামায়াতের একমাত্র লক্ষ্য চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া: কুলাউড়ায় ডা. শফিক ঢাকা-৮ সংসদীয় আসনে মির্জা আব্বাসসহ সারাদেশে ধানের শীষের প্রার্থীকে কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)’র সমর্থন নির্বাচনে এককভাবেই সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের এসিল্যান্ড প্রত্যাহার: অনশনের মুখে প্রশাসনের নতি স্বীকার

সেমস-গ্লোবালের আয়োজনে ১৩–১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ওয়াটার এক্সপো ২০২৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৯ Time View

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে ২৯ বছরের ধারাবাহিকতায় আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স এবং ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। প্রদর্শনীসমূহ প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

২০ অক্টোবর, সোমবার রাজধানীতে সেমস বাংলাদেশের কার্যালয়ে, আসন্ন আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস

আন্তর্জাতিক এ প্রদর্শনীসমূহে ২০টিরও বেশি দেশের ২০০ টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নেবে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রদর্শনীতে ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি-সহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ পণ্য ও সেবা প্রদর্শন করবে। ‘২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’-এর নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা ‘জিআইজেড বাংলাদেশ’। ‘সেমস-গ্লোবাল’ ও ‘জিআইজেড বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে ১৫ অক্টোবর, অর্থাৎ প্রদর্শনীর শেষ দিনে, আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে দিনব্যাপী ‘শেপিং টুমরো’স এনার্জি ওয়ার্কফোর্স (Shaping Tomorrow’s Energy Workforce)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রদর্শনীসমূহের ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে আছে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।

উল্লেখ্য, প্রদর্শনীর পাশাপাশি থাকছে চারটি সেমিনার, যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS