1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

কমিউনিটি ব্যাংক ও সিয়ান গ্লোবালের মধ্যে টেকসই উন্নয়ন অংশীদারিত্ব চুক্তি

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১.৩৪ পিএম
  • ৬৮ Time View

ঢাকা, বাংলাদেশ, অক্টোবর ১৮, ২০২৫ – কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি ক্লাইমেট অ্যান্ড ইএসজি অ্যাস্যুরেন্স নেটওয়ার্ক (CEAN Global)- এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি গ্রিন ব্যাংকিং, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়নের ক্ষেত্রে নেতৃত্ব আরও সুদৃঢ় করতে যাচ্ছে।

এই চুক্তির ফলে কমিউনিটি ব্যাংক তার কার্যক্রম ও লোন পোর্টফোলিওতে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা, সুশাসন ও জলবায়ু বিষয়ক (ESGC) নীতিমালা সংযুক্ত করবে। উদ্যোগটি ব্যাংকের বৈশ্বিক মানদণ্ডসমূহ: যেমন- TCFD, জাতিসংঘের SDG এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চুক্তির আওতায় সিয়ান গ্লোবাল কমিউনিটি ব্যাংককে- অ্যাস্যুরেন্স, সেকেন্ড-পার্টি ওপিনিয়ন (SPO), এবং ডিজিটাল মেজারমেন্ট, রিপোর্টিং ও
ভেরিফিকেশন (MRV) সেবা প্রদান করবে। পাশাপাশি, জলবায়ু ও টেকসই উন্নয়নভিত্তিক কাঠামো প্রণয়ন, কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ন, এবং ব্যাংককর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করবে।

স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সিয়ান গ্লোবালের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস
(ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব সিআরএম হাসি রাণী ব্যাপারী, এবং সিয়ান গ্লোবালের অ্যাস্যুরেন্স সার্ভিসেস এর অ্যাডভাইসর ড. অদিতি
শামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে কিমিয়া সাআদত বলেন, “দায়িত্বশীল ব্যাংকিংয়ের অন্যতম মূল উপাদান হচ্ছে টেকসই উন্নয়ন। সিয়ান গ্লোবালের সঙ্গে এই অংশীদারিত্ব
বাংলাদেশে, স্থিতিশীল ও কার্বন নিঃসরণ কমিয়ে অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে আমাদের প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।”

সিয়ান গ্লোবাল একটি আন্তর্জাতিক ইএসজিসি অ্যাস্যুরেন্স, সার্টিফিকেশন ও ভেরিফিকেশন সংস্থা, যার কার্যক্রম বাংলাদেশ ও সিঙ্গাপুরে
বিস্তৃত। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংক টেকসই ও জলবায়ু সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com