1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলা শিশুকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১.১৭ পিএম
  • ৬৭ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদালতের নির্দেশে শিশু উদ্ধারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই মিজানুর রহমান, কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি। আহতরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর গ্রামের আকিল মিয়া ও তার সাবেক স্ত্রী নাজমা আক্তার দিপ্তীর মধ্যে বিবাহ বিচ্ছেদের পর সন্তান অভিভাবকত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। সন্তান উদ্ধারের জন্য দিপ্তী আদালতে মামলা করেন।

আদালতের নির্দেশে বুধবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শিশুটিকে উদ্ধারে গেলে আকিল মিয়া ও তার পরিবারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মিজানুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিকা পাল জানান, আহতদের মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে এসআই মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশ পালন করতে গিয়ে আমাদের ওপর বেআইনিভাবে হামলা করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্যা স্বচ্ছতা জানান, আহত পুলিশ সদস্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় গাজীপুর গ্রামের ইউনুস আলীর ছেলে শ্যামল মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতি কর্ণপাড়া গ্রামের মজিবুর রহমান (বর্তমানে গাজীপুরে বসবাসরত)কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com