1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬.৫৪ পিএম
  • ৬৩ Time View

১৫ অক্টোবর, ২০২৫ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবীর ও স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সংযুক্ত ছিলেন পর্ষদের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব শেখ জাহিদুল ইসলাম, এফসিএ ও স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ। সভায় ব্যাংকের সম্মানীত পরিচালকবৃন্দ ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে ভার্চুয়ালি অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দকে ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক কার্যক্রমে তাঁদের আন্তরিক প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান এবং এ ধারা অব্যাহত রেখে অধিকতর গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন এবং গ্রাহকদের পূর্ণআস্থা অর্জনের মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়নের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com