1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

হবিগঞ্জ র‌্যাবের হাতে সাইফুল-রুবেল নামের দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭.৫১ পিএম
  • ৮৫ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন-চট্টগ্রামের ছলিমপুর গ্রামের মৃত আব্দুশ শক্কুরের ছেলে সাইফুল আলম (৪৮) এবং লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম করইতলা গ্রামের রুহুল আমিনের ছেলে রুবেল হোসেন (৩০)। শনিবার (১১-অক্টোবর) ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডুরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন—ঢাকা থেকে একটি ট্রাকে করে কিছু মাদক ব্যবসায়ী সিলেটগামী পথে গাঁজা পাচার করছে। পরবর্তীতে ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে ওই ট্রাকটি চেকপোস্টে থামানোর সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।
তল্লাশিতে ট্রাকের বডির ভেতরে সাদা প্লাস্টিকের তিনটি বস্তায় খাকি স্কচ টেপে মোড়ানো ১১ প্যাকেটে মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com