1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০% পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬.৫১ পিএম
  • ১২৩ Time View

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫: চট্টগ্রামের সবচেয়ে বড় গেমিং ও স্পোর্টস এন্টারটেইনমেন্ট সেন্টার সিকো অ্যারেনার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি। এর মাধ্যমে সিকো অ্যারেনার সব গেম ও অ্যাকটিভিটিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।

সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি ও সিকো অ্যারেনা। এতে রবি আজিয়াটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) মো. আশরাফুল কবির, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) ও সিনিয়র এরিয়া ম্যানেজার সত্যজিৎ চৌধুরী।

অনুষ্ঠানে সিকো গ্রপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ. এম. এম. সাইফুল ইসলাম চৌধুরী, পরিচালক ইশমাম চৌধুরী, মার্কেটিং বিভাগের প্রধান সাইফ বিন মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় অবস্থিত সিকো অ্যারেনায় রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অ্যাডভেঞ্চার, লেজার ট্যাগ, গো-কার্টিং, ট্র্যাম্পোলিন পার্ক, বোলিং, আর্কেড গেম, শুটিং, আর্চারি, ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ নানা ধরনের খেলা ও বিনোদনের ব্যবস্থা। একটি ইন-হাউস রেস্টুরেন্ট ছাড়াও কর্পোরেট ইভেন্টের জন্য আলাদা সুবিধা আছে এতে।

রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com