1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Title :
অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম

আইএফআইসি’র গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬.৪৬ পিএম
  • ৫৩ Time View

ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৫:
আজ ৮ অক্টোবর (বুধবার), ২০২৫ তারিখে আইএফআইসি’র গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে উদযাপিত হল। শাখা-উপশাখায় দেশের সর্ববৃহৎ নেটওয়ার্কসম্পন্ন আইএফআইসি ব্যাংক রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন তার বক্তব্যে আইএফআইসি’র ৪৯ বছর পূর্তির এই গৌরবময় সাফল্যের জন্য ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ অর্জন সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও সহযোগিতার ফলেই। ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংক তার সেবা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি সময়োপযোগী দিকনির্দেশনা ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলস প্রত্যয়ের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংক শাখা ও উপশাখা মিলিয়ে ১৪১৫টি আউটলেটের মাধ্যমে এবং ৬,০০০ এরও বেশি দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী নিয়ে সারাদেশে জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে যা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত। তিনি আরও বলেন, ব্যাংকটি গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যতের ব্যাংকিং আরও সহজ, নিরাপদ ও স্মার্ট হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিবৃন্দ ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তটি উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com