সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আর.এ. স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবে কমিউনিটি ব্যাংক ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার পদোন্নতি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২১ Time View

ঢাকা, ০৫ অক্টোবর ২০২৫: পেশাগত কর্মদক্ষতা, নিষ্ঠা ও প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার নিরলস প্রয়াসের স্বীকৃতি হিসেবে অক্টোবর মাসে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ১৩৬ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এর মাধ্যমে পেশাগত উৎকর্ষ সাধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরেই আইএফআইসি ব্যাংক পিএলসি-এর বিভিন্ন পদে মোট পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি
পেয়ে ৯১৩ তে উন্নীত হলো।

গত রবিবার, ৫ অক্টোবর ২০২৫, রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ “Celebrating Career Progression” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতির পত্র হস্তান্তর করা হয় এবং ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় কর্মরত আরও ৯৬ জন কর্মকর্তার কাছে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে পদোন্নতি পত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “আমাদের প্রতিটি সফলতার পেছনে যাঁরা নীরবে, নিষ্ঠায় ও দক্ষতায় অবিচল থেকেছেন—তাঁরা হলেন আইএফআইসি ব্যাংকের প্রকৃত শক্তি। আপনাদের কঠোর পরিশ্রম, দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতিই আজ আমাদের প্রতিষ্ঠানকে এ জায়গায় নিয়ে এসেছে। আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।পদোন্নতি শুধু একটি স্বীকৃতি নয়—এটি এক ধরণের সম্মান, যা কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং একটি অনুপ্রেরণামূলক কর্মপরিবেশ গড়ে তোলে। আমরা বিশ্বাস করি, এই সম্মান আপনাদের আগামী দিনগুলোর পথচলাকে করবে আরও দৃঢ়, আরও উদ্যমী এবং আরও সফল।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS