1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মাধবপুরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫.৫৯ পিএম
  • ৮০ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫-সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকারও বেশি। বিজিবি আরও জানায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চালাচ্ছিল। তবে বিজিবির সতর্ক অভিযানে তা ব্যর্থ হয়। আটককৃত ট্রাক ও জব্দকৃত পণ্য দেশের বিভিন্নস্থানে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করছে এবং করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com