1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

মাধবপুরে স্বামীর অধিকার চাইতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯.০৩ পিএম
  • ৯৬ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর স্বামীর অধিকার ফিরে পেতে গিয়ে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হয়েছেন সোলাইমা আক্তার নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৫-সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়,২০১৯ সালে পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোলাইমা আক্তার। বিয়ের পর তিনি স্বামীকে টাকা-পয়সা দিয়ে ব্যবসা-বাণিজ্য দাঁড় করাতে সহায়তা করেন। এমনকি বিদেশে যাওয়ার জন্যও বিপুল অর্থ প্রদান করেন।কিন্তু সম্প্রতি স্বামী সজিব তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, বরং নানা ধরনের হুমকি ও হামলার মুখে ফেলছেন।
রবিবার সন্তানকে কোলে নিয়ে স্বামীর অধিকার ফিরে পেতে শ্বশুরবাড়িতে গেলে হামলার শিকার হন বলে অভিযোগ করেন সোলাইমা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, মরন ছাড়া গতি নাই। আমি নিরাপত্তা চাই। স্থানীয় ৩নং বহরা ইউ/পি ফেনেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, মেয়েটা সত্যিই বড় প্রতারণার শিকার। আমার কাছেও তারা এসেছিল। শ্বশুরবাড়িতে হামলার শিকার হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, এখনো আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে স্বামী সজিব মিয়া বলেন সে এভাবে আমার বাড়িতে আসা উচিত হয়নি। আমার কাছে কোনো পাওনা থাকলে আমি তা দিয়ে তাকে তালাক দিয়ে দেব। বর্তমানে আশ্রয়হীন সোলাইমা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন। স্থানীয়রা তার নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com