1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

নির্বাচনের সময় সবাই মাঠে নামবে, মিছিলের সংখ্যা বাড়বে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮.০৩ পিএম
  • ৭০ Time View

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আজ ঢাকায় হয়েছে। ঢাকার কমিশনার ফোন করেছিলেন, আমি বলেছি এগুলো আইডির আওতায় আনতে। তারপরও তারা জামিন পেয়ে যায়। আমরা চেষ্টা করছি, যাতে তারা সহজে জামিন না পায়। নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সবাই মাঠে নামবে। তবে ছোটখাটো এসব (ছাত্রলীগের) মিছিল আর হবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জনগণই নির্বাচনের মূল শক্তি, জনগণ যখন নির্বাচনমুখি হয়ে যাবে, তখন সেটি কেউ আটকাতে পারবে না। নির্বাচনের জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও ভালো। প্রশিক্ষণ শুরু হয়ে গেছে, সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন মাঠে প্রায় ৩০ হাজার সেনা আছে, নির্বাচনের সময় আরও বাড়ানো হবে। নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার- সবাই মাঠে থাকবে। সর্বোপরি প্রশাসন রয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, এবারের দুর্গা পূজা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে বলে আমরা আশা করছি। কোনও জায়গায় বড় কোনও সমস্যা নেই। দুর্গা পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এ জন্য এর পবিত্রতা রক্ষা করা জরুরি। আমি অন্য ধর্মের মানুষদেরও অনুরোধ করছি, তারা যেন সহযোগিতা করেন- যাতে পূজার আয়োজন শান্তিপূর্ণভাবে হয় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা পায়।

তিনি বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের ওপর। জনগণ হচ্ছে আসল শক্তি। জনগণ যখন নির্বাচনমুখি হবে, তখন সেটি কেউ আটকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয়, তবে সেটি ইতিবাচক হবে। গণমাধ্যমও বড় ভূমিকা রাখবে। লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। সেজন্য এখানে অভিযান পরিচালনা করা ডিফিকাল্ট। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com