1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

হবিগঞ্জে প্রমিকের বিয়ে ভাঙায় তরুনীর আত্মহত্যার চেষ্টা

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২৬ পিএম
  • ৫৯ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকা এক ২৪ বছর বয়সী তরুনী বিয়ে ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার রণি আহমদ সাকিব নামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন ওই তরুনী। পারিবারিক আপত্তি থাকা সত্ত্বেও প্রেমের সম্পর্ক চালিয়ে যান তারা। গত রবিবার (২২ সেপ্টেম্বর) তরুনী কাউকে কিছু না জানিয়ে সাকিবের সঙ্গে ঘর ছাড়েন এবং তার বাড়িতে অবস্থান করেন।
পরদিন সোমবার সাকিব তাকে বিয়ে করার কথা বলে কাজী অফিসে নিয়ে যান। তবে অভিযোগ রয়েছে, সেখানে গিয়ে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান সাকিব।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের কাবিননামা প্রস্তুতের জন্য সাকিব তরুনীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি যুবতীকে ‘নষ্টা-ভ্রষ্টা’ বলে গালাগাল করেন ও অপমানজনক আচরণ করেন।
এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তরুনী। একপর্যায়ে নবীগঞ্জ বাজার থেকে একটি ছোট ছুরি (চাকু) কিনে নিজের হাতের রগ কাটেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com