সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা

চলাচলের সময় বাড়ছে মেট্রোরেলের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

মেট্রোরেল চলাচলের সময় সকালে চালুর সময় ৩০ মিনিট ও রাতে বন্ধের ৩০ মিনিট করে বাড়ানো হচ্ছে। এ ছাড়া দুই ট্রেনের মধ্যবর্তী বিরতিকালও দুই মিনিট কমানো হচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা যায়। আগামী শুক্রবার থেকে দুই সপ্তাহ মেট্রো রেল পরীক্ষামূলক এই সময়সূচিতে চলাচল করবে। এরপর আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি কার্যকর করা হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ জানান, অনেক দিন ধরেই যাত্রীদের চাহিদা মেটাতে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর চিন্তা ছিল। লোকবল সংকটে তা সম্ভব হচ্ছিল না। নতুন সূচিতে শিগগিরই যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল করবে।

বর্তমানে মেট্রো রেল শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন উত্তরা থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে ৭টা ১০ মিনিটে এবং রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। আর শুক্রবার বিকেল ৩টা থেকে মেট্রো রেলের চলাচল শুরু হয়।

নতুন সূচি অনুসারে, মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। মতিঝিল থেকে ছাড়া সর্বশেষ ট্রেনটি এখন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায় রাত ১০টার পর। এখন শেষ যাত্রী নামবে পৌনে ১১টার দিকে। এ ছাড়া শুক্রবার বেলা ৩টা থেকে মেট্রোরেলের চলাচল শুরু হয়। নতুন সূচিতে শুক্রবার বেলা আড়াইটায় মেট্রোরেল চলাচল শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS