1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু বরগুনার পাথরঘাটায়

  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৫ পিএম
  • ১১৩ Time View

বরগুনার পাথরঘাটায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং স্থানীয় একটি ক্লিনিকে একজন মারা যান।

বরগুনার সিভিল সার্জন আবু ফাত্তাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি হিসাবে, চলতি বছর বরগুনা জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে মারা গেছেন ৯ জন।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শুক্লা ঢালী (১৩), সুজন ঢালীর মেয়ে, ঘুটাবাছা, কালমেঘা ইউনিয়ন; হাসান (২৫), আমড়াতলা এলাকা; সিদ্দিক মোল্লা (৪৫), হরিদ্রা, কাকচিড়া ইউনিয়ন; নুরজাহান বেগম (৭৫), রুহিত এলাকা, পাথরঘাটা সদর ইউনিয়ন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাখাল বিশ্বাস অপূর্ব জানান, কয়েক দিন আগে বৃষ্টি হলেও, বৃষ্টি কমে যাওয়ার পর থেকে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন নতুন জ্বরের রোগী আসছেন চিকিৎসা নিতে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত বরগুনার বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে বরগুনায় এডিস মশার লার্ভা নিয়ে জরিপ চালায়।

গত ২৬ জুন এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর জানায়, বরগুনা পৌর এলাকার ৩১ শতাংশ এবং গ্রামাঞ্চলের ৭৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com