1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

শ্রমিক সংকটে বরিশালে নষ্ট হচ্ছে বোরো ধান খেত

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.৩৯ পিএম
  • ৯৬ Time View

বরিশাল: ঘুর্ণিঝড় অশনির প্রভাবে টানা বৃষ্টিতে পাকা বোরো ধান খেত পানিতে তলিয়ে যাওয়ায় এবং শ্রমিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছেন না জেলার অধিকাংশ উপজেলার কৃষকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েকটি উপজেলার খেতের ধান ইতোমধ্যে বিনষ্ট হয়ে গেছে।

এছাড়া খেতে বসেই ধানে সবুজ গেঁজ বের হয়েছে। ফলে হাজারো কৃষক বিপর্যস্ত হয়ে এখন দিশেহারা হয়ে পরেছেন।
চাষীরা জানিয়েছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে যেসব শ্রমিকদের আনা হয়েছিলো, তারা ধানের খেতে পানি দেখে ইতোমধ্যে পালিয়ে গেছে। ফলে সর্বত্র শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে।

উপায়অন্তুর না পেয়ে কৃষক পরিবারের নারী-পুরুষরা এখন পানি থেকে বোরো ধান ঘরে তুলতে প্রানপণ চেষ্টা করছেন।জেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলার দশ উপজেলায় ৫৯ হাজার ৩৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে তিন হাজার দুইশ’ হেক্টর বেশি।

এবার সর্বত্রই বাম্পার ফলন হয়েছে। তবে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে প্রবল বর্ষনে এসব উপজেলার অধিকাংশ বোরো ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্রে আরো জানা গেছে, জেলার কয়েক হাজার কৃষক পরিবারের মধ্যে বোরো মৌসুমে অর্ধেকেরও বেশি বর্গা চাষী রয়েছেন। যাদের জমির ধান আগাম পেকেছে তারা রমজান মাসের মধ্যেই তা কেটে ঘরে তুলেছেন।

তবে এর সংখ্যা শতকরা ৫০ ভাগ। বাকি অর্ধেক চাষীর ধান বিলম্বে পাকার কারণে অশনি’র কবলে পরেছে। ওইসব চাষীরাই এখন শ্রমিক সংকটের কারনে বোরো ধান কেটে ঘরে তুলতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com