1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

পরীক্ষামূলক ভাবে পি, আর পদ্ধতিতে ভোট করার আহবান জানিয়েছেন এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭.০৫ পিএম
  • ৭০ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি বিভাগে একটি করে জেলায় পি,আর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর। তিনি  নির্বাচন  নিয়ে  বিতর্ক  এড়াতে  এবং  বাংলাদেশের  জন্য পি, আর পদ্ধতি কতটা যুক্তিযুক্ত পাশাপাশি   গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য পি, আর পদ্ধতিতে আংশিক ভোট গ্রহণে সরকারের প্রতি এ আহবান জানান।

১৭ই সেপ্টেম্বর ২০২৫, বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জ) ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “জুলাই ঘোষণাপত্র ঃ বাস্তবায়নের দায়িত্ব কার? শীর্ষক আলোচনা সভা” ও জুলাই কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এনসিবি’র প্রেসিডিয়াম সদস্য কবি সানজিদা রসুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমদ ভুইয়া, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। আরো বক্তব্য রাখেন এনসিবি’র  মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য মো: ফারুক মিয়া, সেলিম পারভেজ, খুশরোজ মাহমুদ, ভাইস-চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল বাশার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ তৌফিক কামাল, এনসিবি কূটনৈতিক সেলের সদস্য প্রফেসর বি এম মামুন প্রমুখ।

অনুষ্ঠানে এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের কবি ও সংগীত শিল্পীগণ জুলাই অভ্যুত্থানের কবিতা পাঠ ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com