1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু কীট রাখার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০.২০ পিএম
  • ৯৩ Time View
মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার একাত্তর ও হাজী মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি পরিদর্শন করা হয়। এ সময় কনা নার্সিং হোমের ল্যাবে (ফ্রিজে) মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু এবং ইউরিন টেস্ট কীট সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মাহমুদ শাহরিয়ার আতিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার, মেয়াদ উত্তীর্ণ টেস্ট কীট বা রিএজেন্ট ব্যবহার না করার এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। এতে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি জনাব মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com