1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: জীবননগরে এনসিপির পথসভায় আখতার হোসেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান কেরু এমডি রাব্বিক হাসানের চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা অনুষ্ঠিত কালিয়ায় দুই ক্লিনিকে অভিযান, চিকিৎসক-নার্স ছাড়াই সেবা; জরিমানা ১ লাখ সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদত্যাগ

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.০২ পিএম
  • ১১৬ Time View

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন। শনিবার (১৪ মে) দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপাল সত্যদেও আর্য নারায়ণের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি । ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী ভুপেন্দর যাদব, বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ কাউড়ে, পর্যবেক্ষক বিনোদ সোনকর, অজয় জাম্বুয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন রাজ্যভবনে পদত্যাগপত্র জমা দেওয়ার পর বেরিয়ে আসার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বিপ্লব কুমারকে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব বলেন, দল চাইছে আমি যেন সংগঠন শক্তিশালী করতে কাজ করি।

এর আগে শুক্রবার (১৩ মে) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করেন বিপ্লব কুমার। গত বৃহস্পতিবার তিনি রাজধানীতে যান এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি ডা. জেপি আড্ডার সঙ্গে দেখা করেন।

২০১৮ সালের নির্বাচনে বিজেপির হয়ে জিতে ২৫ বছরের বাম রাজত্ব হটিয়ে মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। তবে মেয়াদ শেষের ১০ মাস আগে হঠাৎই পদত্যাগ করলেন তিনি। এ ছাড়া বিধানসভা ভোটের আগের বছর বিপ্লব কুমারের আচমকা পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com