1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

বাগেরহাটে ৩টি আসনে ভোটার বেড়েছে ৪৬ হাজার

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪৬ এএম
  • ৯৬ Time View

১১ সেপ্টেম্বর, ২০২৫ : বাগেরহাটে ৩টি সংসদীয় আসনে ভোটারের চুড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৪৫ হাজার ৯৬৩ জন।

বুধবার বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো:অলিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাটে ৩টি সংসদীয় আসনে চুড়ান্ত খসড়া ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭৩ হাজার ৬২৭ জন এবং মহিলা ভোটার ৬ লাখ ৭১ হাজার ৬৩৩ জন।

আরও বলা হয়, বাগেরহাট ৯ উপজেলার ৩ আসনে বাগেরহাট, মোংলা পোর্ট, মোড়েলগঞ্জ পৌরসভা রয়েছে। ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। ১২ অক্টোবর প্রাপ্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ সময় এবং ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চুড়ান্তকরণ করা হবে। 

অলিউল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ সুন্দর নির্বাচন। ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো উপযোগী করে তোলা হচ্ছে। নির্বাচন পরিচালনায় পুলিং এজেন্ট বিতর্কিত লোক ব্যতিরেকে বাছাইপর্ব শুরু হয়েছে এবং তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com