1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

অবশেষে নেপালের এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল, ফিরছে দেশে

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.১৭ এএম
  • ৮৯ Time View

জেন-জি আন্দোলনে কয়েকদিন নেপালে আটকে থাকার পর আজ (বৃহস্পতিবার) সকালে দেশটির ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে তারা দেশে ফিরবে।

বাফুফে, কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে আসছেন জামাল-রাকিবরা। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে।

বাংলাদেশ ফুটবল দল দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। ৮ সেপ্টেম্বর নেপালে সরকারপতন আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বর খেলা হয়নি। এ জন্য বাংলাদেশ ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করে। বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন হোটেলে বন্দি অবস্থায় দিন কাটাতে হয়েছে জামালদের।

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতন হয়। এ জন্য ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজকের মধ্যে দলকে ফেরানোর ব্যবস্থা নেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com