বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভোটকেন্দ্রে নজরদারিতে গোপন ক্যামেরা, জানাল ইসি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০—বিরতিহীন ভোটগ্রহণ আজ ভোট কেনাবেচা বন্ধে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন আজ ১১ই ফেব্রুয়ারী বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস; ইসলামের ছদ্মনামে শিয়াবাদ ঈমান দ্বীন পরিপন্থী প্রতারণা – আল্লামা ইমাম হায়াত ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের নিশ্ছিদ্র নিরাপত্তায় গণতন্ত্রের মহোৎসবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন! জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে শামা ওবায়েদ’র সংবাদ সম্মেলন পলাশবাড়ীর ৭১ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ! গাইবান্ধায় পুকুরে পড়ে গেল নির্বাচনী সরঞ্জামের গাড়ি

ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩০ Time View

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে পদায়ন করা হয়েছে।

শফিকুল ইসলাম পুলিশের ১৮তম বিসিএস ব্যাচের সদস্য। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করে পেশাগত জীবন শুরু করেন।

কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS