1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১.৫৬ পিএম
  • ৪৮ Time View

জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার পুরস্কার ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে।

সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে ৫০০ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা, এলএমজি ৫ লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ, এসএমজি এক লাখ পঞ্চাশ হাজার, পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এর আগে নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গত ২৩ আগস্ট বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অস্ত্র উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু নির্বাচনের প্রেক্ষাপটেই নয়, সার্বক্ষণিকভাবে অবৈধ অস্ত্রের আগমন ঠেকাতে তৎপর। বর্তমানে সীমান্ত অনেক বেশি সুরক্ষিত।

তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলেছেন, সে অনুযায়ী সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com