1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

গোলের সেঞ্চুরিতে রোনালদোর নতুন ইতিহাস

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯.৫৮ পিএম
  • ১৪১ Time View

দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে যে ক’টি ক্লাবে তিনি খেলেছেন, সবখানেই করেছেন গোলের সেঞ্চুরি। এবার আল নাসরের জার্সিতেও সেই কীর্তি গড়ে ইতিহাস গড়লেন সিআরসেভেন।

শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের ফাইনালে আল-আহলির বিপক্ষে আল নাসরের হয়ে গোল করলেন ঠিকই, তবে শততম গোল করার ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি। হংকং স্টেডিয়ামে আল-আহলির কাছে পেনাল্টিতে ৫-৩ গোলে হেরেছে আল নাসর।

হংকং স্টেডিয়ামে খেলতে নামার আগে আল নাসরের হয়ে শততম গোল করার মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন রোনালদো। ৪১ মিনিটে মাইলফলক পূর্ণ করেন পর্তুগিজ তারকা। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একশটির বেশি করে গোল আছে তার।

রোনালদো তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন মাদ্রিদ ও ম্যানচেস্টারে। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি খেলেছেন ৪৩৮ ম্যাচ, গোল করেছেন ৪৫০টি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দুই মেয়াদে ৩৪৬ ম্যাচে ১৪৫টি গোল করেছেন সিআরসেভেন।

জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১৩৪ গোল। এবার আল নাসরের হয়ে শততম গোলের মাইলফলকটি স্পর্শ করলেন ১১৩তম ম্যাচে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন চারটি ক্লাবের হয়ে একশ বা এর বেশি গোল করার কীর্তি গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার রোনালদো, জাতীয় দলের জার্সিতে করেছেন মোট ১৩৮ গোল। হাজার গোলের মাইলফলকের পথে ছুঁটে চলা রোনালদোর গোল সংখ্যা এখন ৯৩৯টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com