1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

গাজার ক্ষুধার্ত শিশুরা বলছে: ‘মরে যাই, বেহেশতে খাবার পাবো’

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১.৪২ পিএম
  • ১২২ Time View

গাজা শহরে পাঁচ সন্তান নিয়ে বসবাসরত ৪১ বছর বয়সী রীম তৌফিকের মতো অসংখ্য পরিবার এখন ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে দিন কাটাচ্ছে। গত পাঁচ মাস ধরে তার পরিবার কোনো প্রকার মাংস বা ফলমূল খায়নি। চার বছর বয়সী তার ছেলে জানে না ফলের স্বাদ কেমন।

জাতিসংঘ-সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে। সংস্থার সতর্কবার্তা অনুযায়ী, পাঁচ লাখের বেশি মানুষ এখন ক্ষুধা, চরম দারিদ্র্য ও মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে।

ছয় সন্তানের মা রাজা তালবেহ এক মাস আগে গাজার জেইতুন এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তার শরীর গ্লুটেন সহ্য করতে পারে না। বাজারে খাবার পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। তিনি বলেন, “যুদ্ধ, বাস্তুচ্যুত জীবন, দুর্ভিক্ষ—সবই মেনে নিতে কঠিন। এখন খাবারই একমাত্র বড় চ্যালেঞ্জ।”

২৯ বছর বয়সী রিদা হিজেহের পাঁচ বছরের মেয়ে লামিয়ার ওজন ১৯ কেজি থেকে নেমে সাড়ে ১০ কেজি হয়েছে। লামিয়া পা ফোলা, চুল পড়া এবং স্নায়ুর সমস্যায় ভুগছে। তিনি বলেন, “শিশুরা খেতে পায় না, কোন ফল বা সবজি নেই। ডাক্তারেরা শুধু অপুষ্টির কথা বলেন, কিন্তু সাহায্য কেউ দেয়নি।”

ব্রিটিশ দাতব্য সংস্থা ইউকে-মেডের নার্স ম্যান্ডি ব্ল্যাকম্যান বলেন, মাতৃত্বকালীন সময়ে ক্লিনিকে আসা ৭০ শতাংশ মায়ের শরীরে অপুষ্টি ভয়াবহ পর্যায়ে রয়েছে। এর প্রভাব শিশুরা জন্মের সময়ই বহন করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে ৬২ হাজারের বেশি মানুষ নিহত করেছে। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ২৭১ জন দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছে, যাদের মধ্যে ১১২ জন শিশু।

গাজার বাসিন্দা আসিল বলেন, “আমি মাসের পর মাস কোনো ফল বা মাংস খাইনি। সঞ্চয় শেষ হয়ে গেছে। শিশুদের জন্য গুঁড়া দুধ পাওয়া কঠিন, পাওয়া গেলেও দাম খুব বেশি।”

সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার শাইমা আল-ওবাইদি বলেন, “মানুষ ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে। শিশুরা বলছে, তারা মরে যাক, যেন বেহেশতে খাবার খেতে পারে।”

গাজার মানুষ এখন প্রতিদিন বেঁচে থাকার লড়াইয়ে ক্ষুধা, অপুষ্টি ও যুদ্ধের ভয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com