1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি রাফি গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯.৫২ পিএম
  • ১০৮ Time View

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোর রাতে ফেনীর মহিপাল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মিনহাদুল হাসান রাফি কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী চারটি মামলা রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, আগস্ট মাসে নাশকতার পরিকল্পনা ছিল গ্রেপ্তার রাফির। শুক্রবার বিকেল ৪টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com