রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মুন্সিগঞ্জ-৩ আসন রামপালে ধানের শীষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান- নির্বাচনী জনসভায় ফারজানা শারমিন পুতুল প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত সাহিত্য শূন্য পদক; তাছলিমা আক্তার মুক্তা স্টার সিনেপ্লেক্সে তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রের প্রিমিয়ার “লাল গোলাপের স্পর্শে প্রথম প্রেম: আজ শুভ রোজ ডে!” সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মাস্টার মুক্তিযোদ্ধা দলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাতৃভূমি গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার রণাঙ্গনের মুক্তিযোদ্ধা চাঁদপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মাস্টার। মহান স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সারিতে যুদ্ধের মাধ্যমে এনে দিয়েছেন এদেশের স্বাধীনতা একই সাথে স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষকতার মতো মহান পেশায় আলো ছড়িয়েছেন প্রত্যন্ত এলাকায়।

শিক্ষকতা পেশায় থাকা অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব সংগঠন যুবদলের বৃহত্তম কুমিল্লা জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের বিভিন্ন কর্মকান্ডের সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। যার ফলশ্রুতিতে গত সপ্তাহে তাঁকে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী হিসেবে সফল উদ্যোক্তার পরিচয় দিয়েছেন।

বাংলাদেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান মাতৃভূমি গ্রুপের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাতৃভূমি গ্রুপের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া, পরিচালক ক্রয় মোঃ মহিউদ্দিন মিয়া ও গ্রুপের উপদেষ্টা পরিবেশবিদ বাপ্পি সরদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS