1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

বরিশালের কথা সব সময় মনে থাকবে

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২, ১১.৪২ এএম
  • ১৬২ Time View

বরিশাল: বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয়ের যে উত্তরন ঘটেছে তা বরিশালে উদাহরন সৃষ্টি করেছে। পূর্বের যে কোন সময়ের চেয়ে বরিশাল প্রশাসনের সমন্বয়ে শ্রেষ্ঠ সময় পার করছে। যার ফলে এই বিভাগের মানুষ ভাল ভাবে প্রশাসনিক সেবা পাচ্ছে। মঙ্গলবার বদলী ও পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনায় এসব কথা বলেন অতিরিক্ত আইজিপি ও পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান। 


তিনি বলেন, বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন অনেক আন্তরিক। তারা সব কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সহযোগীতার এমন মনোভাব থাকলে সেই স্থান বা অঞ্চলের মানুষ উপকৃত হয়। দেশের যে প্রান্তেই থাকুন না কেন বরিশালের কথা তার সব সময় মনে থাকবে বলে যুক্ত করেন তিনি।


তিনি আরো বলেন, কর্ম জীবনের শুরু থেকে এ পর্যন্ত যে সম্মান তিনি পেয়েছেন তা যথেষ্ট। আর চাওয়া পাওয়ার কিছু নেই । জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আনোয়ারুল ইসলাম,বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ এস এম আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম,জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন। বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।


প্রসঙ্গত বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান চলতি বছরের জানুয়ারী মাসে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। এসময় তাকে ঢাকা পুলিশ হোডকোয়ার্টারে বদলী করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com