রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, তেহরানের কড়া অবস্থান হাম ঠেকাতে ৯৫% শিশুকে টিকার আওতায় আনার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হবিগঞ্জে উজাড় হচ্ছে বন অবৈধ করাত কল নিয়ে বন বিভাগ ও পল্লী বিদ্যুতের টানাপোড়েন মাধবপুরে অস্তিত্ব সংকটে ৫টি চা বাগান বিপাকে হাজারো শ্রমিক পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন

১০ কোম্পানিতেই সূচক কমেছে ২২ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৬৮ Time View
DSE

টানা দুই দিন উর্ধমুখী ধারার পর মূল্য সংশোধন হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ মঙ্গলবার (১০ মে) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। কমেছে সবগুলো মূল্যসূচক। এর মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ ৩২ দশমিক ৪৬ পয়েন্ট বা শুন্য দশমিক ৪৮ শতাংশ কমেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির। কমেছে ২০৫টির দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ সূচক হ্রাসে সবচেয়ে বেশী ভূমিকা রাখা ১০ কোম্পানির কারণে ডিএসইএক্স কমেছে প্রায় ২২ পয়েন্ট। এর মধ্যে শুধু বেক্সিমকো লিমিটেডের কারণে সূচকটি ৪ দশমিক ০১ পয়েন্ট কমেছে। সূচক হ্রাসে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ- আইসিবি (৩.৮১ পয়েন্ট)। এর পরে ছিল বৃটিশ আমেরিকান ট্যোবাকো- বিএটিবিসি (২.৮৮ পয়েন্ট)।

তালিকার বাকী কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা (২.৪০), লাফার্জহোলসিম বাংলাদেশ (১.৯৫), পাওয়ারগ্রিড (১.৭৪), সোনালী পেপার (১.৩৫),  জিপিএইচ ইস্পাত (১.২), বাংলাদেশ শিপিং করপোরেশন- বিএসসি (১.১৬) ও আইডিএলসি ফাইন্যান্স (১.০৮ পয়েন্ট)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS