1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, অন্যতম দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন

  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১১.০০ এএম
  • ৯৬ Time View

আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন প্রায় ১০ লাখ মানুষের জমায়েতের পরিকল্পনা দলটির। এ মহাসমাবেশের অন্যতম দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন বলে জানায় দলটি।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একমত এমন সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানায় দলটি।

বৃহস্পতিবার (২৬ জুন) মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিগত ১৫ বছর আমরা এভাবে কোন সমাবেশ করতে পারেনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে এটা আমাদের দলীয় সর্ববৃহৎ সমাবেশ। আমরা ঢাকাবাসীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রত্যাশা করি। শনিবার সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হবে। দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই এই সমাবেশে আসবেন।

তিনি বলেন, এই মহাসমাবেশের মূল দাবি সং খ্যানুপাতিক নির্বাচনের দাবি থাকবে। আমরা এই দাবির পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদের অনেক দল সংগঠনকে আমরা দাওয়াত দিচ্ছি।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুছ আহমদ বলেন, আমরা নায়েবে আমিরকে আহ্বায়ক করে ২৪ সদস্যের একটি কমিটি করেছি। জেলা, মহানগরসহ সব থানায় মিছিল হচ্ছে। আমাদের কার্যক্রম ব্যাহত করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে। আমাদের মুন্সিগঞ্জে প্রচার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ইসলামী আন্দোলন একটা শান্তিকামী দল। যারা এমন কাজ করছেন আমরা তাদের সতর্ক করে দিচ্ছি।

তিনি বলেন, হাজার হাজার গাড়ি আসবে, দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ ভরে ভরে আসবে ইনশাল্লাহ। আমরা সুনির্দিষ্ট ভাবে কাউকে দায়ী করতে চাচ্ছি না। অতীতে যে রাজনৈতিক চর্চা হয়েছে আমরা তা চাই না। আমরা একটা ভাল পরিবেশ চাই।

নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে, দুই এক মাস পরেও হয়তে পারে৷ আমরা সুনির্দিষ্ট কোন ডেডলাইন দিতে চাই না। আগামী নির্বাচনে ইসলামপন্থিদের একটা ভোটবাক্স হবে। এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com