1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জনাব ফেরদৌস আলী খান স্ট্যান্ডার্ড ব্যাংক পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯.১৮ পিএম
  • ৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.- এর সম্মানিত পরিচালক জনাব ফেরদৌস আলী খান গত ২৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১১তম সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জনাব খান দিনাজপুরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম সিদ্দিক আলী খান দিনাজপুরের একজন প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন। বাংলাদেশে টেইলরিং শিল্পের পথিকৃৎ জনাব খান দেশের স্বনামধন্য টেইলারিং শপ ‘ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ এর স্বত্তাধিকারী। জনাব খান- এর হাত ধরে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত টেইলরিং শপ ‘ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ দেশের প্রধান প্রধান শহরে অবস্থিত একাধিক শাখা সম্বলিত একটি অন্যতম ব্র্যান্ড। তিনি গ্রাহকদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে একটি বিশ্বমানের কেন্দ্রীয় কারখানা পরিচালনা করে খ্যাতি অর্জন করেছেন।

এছাড়াও তিনি দিনাজপুরে অবস্থিত ‘ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সদালাপী জনাব খান ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি উত্তরা ক্লাব লিমিটেড, আর্মি গলফ ক্লাব এবং বিসিআই, ঢাকার সম্মাণিত সদস্য। ব্যক্তিগত জীবনে জনাব খান বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের গর্বিত পিতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com