1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের ১৫০ কোটি টাকার মাইলফলক অতিক্রম!

  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫, ৫.৪৫ পিএম
  • ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ব্যাংকের ক্রেডিট কার্ডের মোট আউটস্ট‍্যান্ডিং পোর্টফোলিও ১৫০ কোটি টাকা অতিক্রম করেছে; যা ব্যাংকের আর্থিক উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অসাধারণ অর্জন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এই সাফল্যে অবদান রাখা সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিজের বক্তব্যে জনাব সাআদত উল্লেখ করেন যে, মাত্র চার বছরের মধ্যে ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড চালুর পর এই অভাবনীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে যা গ্রাহকদের আস্থা এবং বাজারে ব্যাংকের শক্ত অবস্থানের প্রমাণ। তিনি কার্ড ব্যবসায় টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের প্রতি ব্যাংকের প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তিনি ঘোষণা দেন, কমিউনিটি ব্যাংক খুব শিগগিরই আরও আধুনিক ও গ্রাহককেন্দ্রিক কার্ড পণ্য চালু করতে যাচ্ছে, যার মধ্যে থাকবে ভিসা চিপ ডেবিট কার্ড, ভিসা সিগনেচার, ভার্চুয়াল কার্ড, কো-ব্র্যান্ডেড কার্ড, মাস্টারকার্ড এবং এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস সুবিধাসহ আরও অনেক কিছু; যা আধুনিক গ্রাহকের চাহিদা ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন: ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কর্পোরেট ব্যাংকিং এবং হেড অব বিজনেস (ব্রাঞ্চ); জনাব জাহির আহমেদ, হেড অব কার্ডস; জনাব মামুন উর রহমান, হেড অব এডিসি এবং হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিমসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও নির্বাহীগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com