1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নারী ফুটবলারদের এগিয়ে নিতে কলসিন্দুর ফুটবল একাডেমির পাশে আইএফআইসি ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭.৩১ পিএম
  • ৮৯ Time View

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ময়মনসিংহে অবস্থিত কলসিন্দুর ফুটবল একাডেমির মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। দেশের নারী ক্রীড়ার জগতে এই একাডেমি এক অনুপ্রেরণার নাম, কলসিন্দুর গ্রাম থেকেই বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলে এসেছে ৯ জন খেলোয়াড়। এমনকি, ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও ৬ জন খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছেন এই একাডেমি থেকে।

গত ১৮ জুন (বুধবার) আইএফআইসি ব্যাংকের ময়মনসিংহ শাখায় আয়োজিত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস, জনাব মোঃ রফিকুল ইসলাম। একাডেমির পক্ষে স্বাক্ষর করেন সভাপতি শ্রীমতি মালা রাণী সরকার এবং সাধারণ সম্পাদক ও কোচ জনাব জুয়েল মিয়া। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফারিহা হায়দার।

এছাড়াও, আরো উপস্থিত ছিলেন শেরপুর ডায়বেটিক এসোসিয়েশন এর সভাপতি ও সমাজকর্মী জনাব রাজিয়া সামাদ ডালিয়া এবং ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি জনাব এ কে এম দেলোয়ার হুসেইন মুকুল। এর আগেও, ২০২৪ সালের অক্টোবর মাসে, আইএফআইসি ব্যাংক কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে মেয়েদের হাতে তুলে দেয় ফুটবল, জুতা, জার্সি ও অন্যান্য খেলার সরঞ্জাম। নতুন এই সমঝোতার মাধ্যমে ব্যাংকটি নিয়মিত পুষ্টিকর খাবার এবং অবকাঠামোগত সহায়তা প্রদান করবে, যাতে এখানকার মেয়েরা অনুশীলনে আরও মনোযোগ দিতে পারে ও আরও সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।

জনাব রফিকুল ইসলাম বলেন, “এই মেয়েরা কেবল খেলোয়াড় নয়, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো মানে জাতির ভবিষ্যতে বিনিয়োগ করা।” একাডেমির সভাপতি শ্রীমতি মালা রাণী সরকার বলেন, “আইএফআইসি ব্যাংকের এই সহায়তা আমাদের মেয়েদের মনোবল বাড়াবে। তারা এখন আরও বড় স্বপ্ন দেখতে পারবে।”

এই উদ্যোগ শুধু একটি চুক্তি নয়, এটি নারীদের ক্ষমতায়ন এবং স্বপ্ন দেখার পথে এক সাহসী পদক্ষেপ। খেলাধুলা, শিক্ষা বা উদ্যোক্তা যেকোনো পথেই হোক, আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে নারীর সম্ভাবনাই বদলে দিতে পারে জাতির ভবিষ্যৎ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com