1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি: শামসুজ্জামান দুদু

  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫, ১২.২২ পিএম
  • ১৩৮ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী বছরের শুরু থেকে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না, তাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি।

সোমবার সকালে চুয়াডাঙ্গার নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, “নির্বাচন আমাদের দেশে একটি জাতীয় উৎসব। কিন্তু ফেব্রুয়ারির পর থেকে দেশে ঝড়, তুফান, রমজান, পরীক্ষা ইত্যাদির কারণে নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ থাকবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, অতিরিক্ত হলে জানুয়ারিতে।”

তিনি জানান, বিএনপিসহ প্রায় ৫০টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আহ্বান জানাচ্ছে। অথচ সরকার এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না। তিনি আরও বলেন, “নব্বইয়ের দশকে গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এখনকার সরকার প্রায় ১০ মাস ক্ষমতায় থেকেও কার্যকর কোনো সংস্কার করেনি।”

আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে কেউ পরিচয় দিতে পারে না। তাদের কৃতকর্মের বিচার একদিন হবেই—কারও ফাঁসি, কারও যাবজ্জীবন, কারও কারাদণ্ড হবে।”

দুদু আরও বলেন, “বিএনপি দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়। যারা এসব করছে, তারা বিএনপির কেউ নয়। অভিযুক্তদের আইনের হাতে তুলে দেওয়া হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com