1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের মেয়ে  কে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫, ১০.০২ এএম
  • ১৪৭ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের মেয়ে নুসরাতকে হত্যার অভিযোগে মা কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ৭ জুন) রাত সাড়ে ১১ টায় পৌর শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকা থেকে মা আয়েশা খাতুন (২৫) কে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত আয়েশা বেগম ময়মনসিংহ জেলা ধোবাউড়া থানার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে ও নরসিংদী  বেলাব থানার নীলখিয়া গ্রামের ওমর ফরুকের স্ত্রী।  

এদিকে পরকীয় প্রেমিক আলমগীর মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১ মাস আগে পরকীয়া প্রেমিক আলমগীর মিয়ার সঙ্গে পৌর শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে শাহীন কবীরের বাড়িতে ভাড়ায় উঠেন আয়েশা। ঈদুল আযহা উপলক্ষে আলমগীর তার নিজবাড়ি উপজেলার টানকৃষ্ণনগর এলাকায় যায়। ৭ জুন শনিবার রাত ৭টায় মা আয়েশা বেগম চিৎকার চেচামেচি করে দেড় বছরের মেয়ে নুসরাতের মৃত্যুর খবর প্রতিবেশিসহ সবাইকে জানায়। অস্বাভাবিক মৃত্যু ভেবে মা আয়েশা খাতুনকে পুলিশে তুলেদেন বাড়ির মালিক শাহীন কবীর। পরে পুলিশ শিশুটির মরদেহসহ অভিযুক্ত মা আয়েশা খাতুন কে থানায় নিয়ে আসে। তদন্ত সার্পেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com