বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

গোর-এ-শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়

মোঃ হাবিবুর রহমান
  • আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৫৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লক্ষাধিক মুসল্লি। ২২ একর আয়তনের এই ময়দানে দিনাজপুরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা নামাজে অংশ নেন। মুসল্লিদের আসা যাওয়া নির্বিঘ্ন রাখতে তৃতীয়বারের মতো দুইটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা ছিল। 

শনিবার (৭ জুন) সকাল ৮টায় গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজে ইমামতি করেন মাওলানা মো. মাহফুজুর রহমান।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। ঈদগাহ মাঠে নিরাপত্তার বিষয়ে বরাবরের মতো জোর দেওয়া হয়েছে। ঈদগাহ জুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেছেন।” 

তিনি আরো বলেন, “মুসল্লিরা যাতে ঈদগাহ মাঠে নামাজে অংশগ্রহণ করতে পারেন সেজন্য তৃতীয় বারের মতো দুটি স্পেশাল ট্রেন ব্যবস্থা করা হয়েছিল। ১৯টি প্রবেশপথ দিয়ে সকাল ৭টা থেকে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS