নিজস্ব প্রতিবেদকঃ সাভারের রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ জুন) রাতে চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রীর সামনেই ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় হামলাকারীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।
নিহত রুবেল মিয়ার স্ত্রী ইশা জানান, রাত ১১টার দিকে তারা দুজন চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি কিনতে গিয়েছিলেন। তখনই দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে রুবেলের মাথায় এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এরপর তার ব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply