1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের তৃতীয় সাব-অডিনেটেড বন্ড সার্টিফিকেট হস্তান্তর

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪.২৯ পিএম
  • ১৫১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩ জুন ২০২৫ আনুষ্ঠানিকভাবে তাদের তৃতীয় সাব-অডিনেটেড বন্ড সার্টিফিকেট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছে। রাজধানীর বাংলামোটরে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ।

এই বন্ড ইস্যুর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক তার মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি টেকসই আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে, যা আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের ভবিষ্যৎ যাত্রায় সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম এবং মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, ফিনানসিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান কৃষ্ণ কমল ঘোষ এবং ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান মিল্টন রায় সহ আরো অনেকে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই বন্ড ইস্যু আমাদের আর্থিক কাঠামোকে আরও মজবুত করবে এবং গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে। এটি ন্যাশনাল ব্যাংকের রূপান্তর ও পুনর্জাগরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের কর্মকর্তারা একে ব্যাংকের অগ্রগতির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com