1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে  কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৯.০৬ পিএম
  • ৮১ Time View

,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ মে) শুক্রবার বেলা ১১ টায় সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি হাজী আব্দুল মতিন,সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক  সদস্য সচিব মাসুম বিল্লাহ,সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল ভূঁইয়া,মুড়াপাড়া ইউনিয়ন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকিসহ আরো অনেকে। 

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে  যারা বিজয় হয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বৃক্ষরোপন করা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com