1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

প্রিমিয়ার ব্যাংক নিমতলা শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ১০.৩৯ পিএম
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত নিমতলা শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী; এসইভিপি এবং অপারেশনস বিভাগের প্রধান মোঃ নকিবুল ইসলাম; এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ এবং নিমতলা শাখার ব্যবস্থাপক ও এসএভিপি শেখ কামাল হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক টেকসই ব্যাংকিং ও গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে চলেছে। আমরা গ্রাহক সেবা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন নতুন পণ্য চালু করছি এবং ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছি।‘

উদ্বোধন হওয়া স্থানান্তরিত নিমতলা শাখায় (আওলাদ হোসেন সুপার মার্কেটের ২য় তলা, বড় শিকারপুর, নিমতলা সিরাজদিখান, মুন্সিগঞ্জে) পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com