1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে পাদুকা মার্কেটে আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই

  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৫.৩১ পিএম
  • ৯৪ Time View

ভৈরব(কিশোরগঞ্জ),প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা মার্কেটে ভয়াবহ আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে দোকানীদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার রাত ১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা জলপরী পার্ক রোডে লালুকালু মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব  ফায়ার সার্ভিসের তিন ইউনিট ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে লালু কালু মার্কেটের আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের প্রায় ৪০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলোতে পাদুকা তৈরির বিভিন্ন কাঁচামাল সামগ্রী ছিল। মার্কেটের বেশিরভাগই জুতা তৈরির ম্যাটেরিয়ালসের

দোকান ছিল। দোকানগুলোতে জুতার তৈরির কেমিক্যাল থাকায় আগুন দ্রুত বেড়ে গিয়ে ছড়িয়ে পড়ে। প্রতিটি দোকানেই আটা, রাবার, পেস্টিং, সলিউশন জাতীয় পণ্য ছিল। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এ বিষয়ে কেউ সঠিক ভাবে বলতে পারছেন না।

ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজন আহমেদ বলেন, রাত প্রায় ১টার দিকে ফায়ার সার্ভিস পাদুকা মার্কেটে আগুন লাগার সংবাদ পাই।

পরে তৎক্ষণাৎ এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে ছোট বড় মিলিয়ে ৩৫/৪০টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com