1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

নতুনধারাকে কোনো ফ্যাসিস্টই সহ্য করতে পারেনি

  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬.৫০ পিএম
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অতিত বা বর্তমানে নতুনধারাকে কোনো ফ্যাসিস্টই সহ্য করতে পারেনি। যে কারণে অতিতের সরকার যেভাবে বঞ্চিত করেছে, জেল-জুলুম-গুমের শিকার করেছে, এই সরকারও তাই করছে। এভাবে বঞ্চনা-নিপীড়ন-নির্যাতন করে ঐক্যবদ্ধতা তৈরি সম্ভব নয়।

২৩ মে নতুনধারার মিডিয়া সেল সদস্য কাজী নওরীনের প্রেরিত এক বিবৃতিতে মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা আরো বলেন, ড. ইউনূস শিক্ষার্থীদের সরকার না বলে যদি ছাত্র-যুব-জনতার সরকারের প্রধান উপদেষ্টা বলতের নিজেকে, তাহলে আর যা-ই হোক আজ তাকে পদত্যাগের কথা ভাবতে হতো না। আমরা চাই করিডর বা বন্দর লিজ দেয়ার মত সিদ্ধান্ত থেকে সরে এসে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক প্লাটফর্মগুলোর সাথে কথা বলুন, নতুনধারা বাংলাদেশ এনডিবির মত অবিরত ফ্যাসিজম-দুর্নীতির বিরুদ্ধে থাকা রাজনৈতিক প্লাটফর্মগুলোর সাথে আলোচনা করে সংস্কার ও নির্বাচন নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিন।  তাহলে আর পদত্যাগের প্রসঙ্গও আসবে না, ফ্যাসিস্ট থেকে নতুন ফ্যাসিস্টের সূচনা হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com