1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭.১১ পিএম
  • ৯০ Time View

ঢাকা, ০৫ নভেম্বর ২০২৫: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

চুক্তিতে কমিউনিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন ডিরেক্টর অব অপারেশনস শাহিদুস সাদেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং হলিডে ইন ঢাকার মার্কেটিং ইনচার্জ তানজিলা আফরিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তির ফলে কমিউনিটি ব্যাংকের হিসাবধারী, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা হলিডে ইন ঢাকায় পাবেন বিশেষ সুযোগ-সুবিধা; যার মধ্যে উল্লেখযোগ্য:

  • ডাইনিং, আবাসন, স্পা সার্ভিস, জিম, সুইমিং পুল এবং হেলথ ক্লাব মেম্বারশিপে আকর্ষণীয় ছাড়
  • বুফে রেস্টুরেন্টে “বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি” অফার

গ্রাহককে নানাবিধ অভিজ্ঞতায় পরিপূর্ণ এবং প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে কমিউনিটি ব্যাংকের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com