1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কায় নিহত ২

  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২.৩৭ পিএম
  • ৭৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে রফিকুল ইসলাম রফিক (৩৮) ও ওসমান গণি (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

আজ মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার করইতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং কমলনগরের চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে। অপর নিহত ওসমান কাদিরপন্ডিতের হাট এলাকার বাসিন্দা। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন- চরফলকন গ্রামের রিজভি ও নোয়াখালীর আকাশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রফিক ঢাকায় থেকে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় বাস থেকে নামেন এবং একটি অটোরিকশায় চড়ে কমলনগরের হাজিরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে করইতলা এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে রফিক, ওসমানসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে রফিককে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ওসমানও মারা যান।

ওসমানের মামাতো ভাই মোস্তাফিজুর রহমান টিপু জানান, ওসমান ঢাকায় হার্নিয়ার অপারেশন করিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন রফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি দলের নিবেদিত নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় রফিক নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। তাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ২ জন মারা গেছেন। এরমধ্যে একজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com