1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

শ্রদ্ধার আকাশচুম্বী পারিশ্রমিক

  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫, ৩.১৪ পিএম
  • ১২৮ Time View

জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে গত বছর মুক্তি পায় তার অভিনীত ‘স্ত্রী টু’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল। এবার জানা গেল, নতুন সিনেমার জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন ‘আশিকি’খ্যাত এই তারকা।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘স্ত্রী টু’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র রূপায়ন করেন শ্রদ্ধা কাপুর। এ চরিত্রের জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন তিনি। একতা কাপুরের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে। এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৪২ লাখ টাকার বেশি)। শুধু তাই নয়, সিনেমাটির লভ্যাংশও নেবেন এই অভিনেত্রী।

বক্স অফিস সম্পর্কিত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে এটি সর্বোচ্চ পারিশ্রমিক। বর্তমানে হিন্দি সিনেমায় প্রধান নারী চরিত্র রূপায়নকারীর সর্বোচ্চ পারিশ্রমিকের মধ্যে একটি এটি। ১৭ কোটি রুপিতে শ্রদ্ধাকে চুক্তিবদ্ধ করাতে পেরে খুশি একতা কাপুরও। রাহি অনিল বার্ভের সিনেমাটি শ্রদ্ধার হিন্দি সিনেমার সর্বাধিক আয়কারী চলচ্চিত্র ‘স্ত্রী টু’-এর পরবর্তী পর্ব হতে যাচ্ছে।”

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, একতা কাপুরের থ্রিলার ঘরানার এ সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন রাহি অনীল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। তবে পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে শ্রদ্ধার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। এটি পরিচালনা করেন অমর কৌশিক। এতে তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পায়। ১২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মোট আয় করে ৮৭৪ কোটি রুপির বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com