1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইউক্রেন যুদ্ধে রাশিয়া অপরাজেয় বলে বিশ্বাস করেন পুতিন : মার্কিন গোয়েন্দা

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২, ৪.১৭ পিএম
  • ১৫১ Time View
Putin

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশ্বাস তার দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনভাবেই পরাজিত হবে না এবং এ কারণেই রাশিয়া আরও তীব্র ভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছেন ।

তিনি আরও বলছেন, প্রেসিডেন্ট পুতিন যুদ্ধের দিকে বেশি মনোযোগী হলেও কৌশলগত দিকে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

রোববার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় সময় শনিবার সিআইএ পরিচালক বলেন, কিয়েভ দখলে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যর্থতা এবং বর্তমানে যুদ্ধের প্রধান ফ্রন্ট লাইন দক্ষিণ-পূর্ব ডনবাস অঞ্চলে অগ্রগতি অর্জনে রুশ সেনারা সংগ্রাম করছে। তা সত্ত্বেও রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের বাহিনীকে পরাজিত করতে পারে বলে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেননি প্রেসিডেন্ট পুতিন।

বার্নস একটি সম্মেলনে বলেন, মূল যুদ্ধক্ষেত্রে পরাজয় সত্ত্বেও ইউক্রেনীয় প্রতিরোধকে ভূলুণ্ঠিত করার বিষয়ে রাশিয়ার ক্ষমতা নিয়ে পুতিনের বিশ্বাস সম্ভবত একটুও নড়েনি। সিআইএ পরিচালকের ভাষায়, ‘আমি মনে করি পুতিন এমন একটি মানসিক অবস্থার মধ্যে রয়েছেন যেখানে তিনি (পুতিন) বিশ্বাস করেন না যে তিনি (ইউক্রেন যুদ্ধে) পরাজিত হতে পারেন।’

মার্কিন গোয়েন্দা সংস্থার এই প্রধান বলছেন, একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেন ইস্যুতে বছরের পর বছর ধরে ‘উদ্বেগের’ মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

আর তাই রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর গড়ে তোলা কঠোর প্রতিরোধ সত্ত্বেও নিরুৎসাহিত হননি রুশ এই নেতা। কারণ তিনি এই আক্রমণটি শুরু করার জন্য নিজের বিকল্পগুলোর ওপর অনেক বেশি নির্ভর করেছিলেন।

উইলিয়াম বার্নসের ভাষায়, ‘আমি মনে করি যুদ্ধে আরও বেশি জড়িয়ে যাওয়া কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে সহায়তা করবে বলে এখনও নিশ্চিত রয়েছেন পুতিন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com