1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

হাকিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ২.১৯ পিএম
  • ৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের হাকিমপুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে হিলি-বিরামপুর সড়কের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তরে ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিপি মুন্সীপাড়ার মৃত আকবর মুন্সীর ছেলে দুখু (২৯), ভুট্টু মুন্সির ছেলে সানি (২৩), মধ্য বাসুদেবপুরের সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), মৃত রহমত আলীর ছেলে জনি (২৮), ইদুল আলীর ছেলে বাপ্পী (২৮), রাজধানী মোড়ের মৃত আসার উদ্দিনের ছেলে আলম (৩২) ও আসার উদ্দিনের ছেলে বাবু (২৫)।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে হিলি-বিরামপুর সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছুরি, হাসুয়া, রড ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com