1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

হাভানার হোটেলে বিস্ফোরণ, নিহত বেড়ে ২২

  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২, ১০.৪৭ এএম
  • ১৩০ Time View

কিউবার রাজধানী হাভানার ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মে) স্থানীয় সময় সকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তার জেরে হাভানার ঐতিহাসিক ভবনগুলো ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্ফোরণের পর কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, এটি কোনো বোমা বিস্ফোরণ বা হামলা নয়। এটি নিছক একটি দুর্ঘটনা।

পার্টি ইন হাভানার ফার্স্ট সেক্রেটারি লুইস অ্যান্টনিও টোরেস রিবার বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হোটেলটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেখানে এখনো অনেকে আটকে থাকেত পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ বিস্ফোরণে হোটেলের বাইরে থাকা বাস ও প্রাইভেটকারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী।

হাভানা শহরের কেন্দ্রে অবস্থিত সারাতোগা হোটেলটি বেশ জনপ্রিয়। পাঁচ তলা বিশিষ্ট বিলাসবহুল এ হোটেলটি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। আগামী কয়েক দিনের মধ্যে এটি পুনরায় চালু করার কথা ছিল। তবে বিস্ফোরণের পর হোটেলের বাইরের দেয়ালের বেশির ভাগ অংশ বিধ্বস্ত হওয়ায় আপাতত এটি চালু করা যাচ্ছে না।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com