1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০.১১ পিএম
  • ৭৬ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা। 

১৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ১১টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ (২০ এপ্রিল) রবিবার সকালে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব।

গ্রেপ্তারকৃতরা হলো পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০), একই এলাকার মৃত তাইফ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান সুমন (৪৫), মৃত মন্টু মিয়ার ছেলে মো. জীবন মিয়া (৩২), মোতালেব মিয়ার ছেলে মো. মুরাদ মিয়া (৩৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ জুয়েল রানা (২৯)।

সেনাবাহিনী ক্যাম্প ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন যাবত ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় কিছু ছিনতাইকারী ও ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতি অভিযোগ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মেজর আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে ডাকাতদলের আস্তানার সন্ধান করে। পরে সেখানে অভিযান করে ৫ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে। তাদের তল্লাশি করে ডাকাতি প্রস্তুতির দেশীয় অস্ত্র ও তাদের সেবনের ৬শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। রাতেই সেনা সদস্যরা তাঁদের ভৈরব থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, সেনাবাহিনী সদস্যদের কাছে একাধিক অভিযোগ ছিল ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে। বিশেষ অভিযান তাঁদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com