1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

হাসিনুরের লাশ ৩৬ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

  • আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১.২৪ পিএম
  • ১১৬ Time View

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল আলমের (২৬) মরদেহ ফেরত দিয়েছে প্রায় ৩৬ ঘণ্টা পর।

ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৮১/৬এস নম্বর ও উপপিলার ১৩ এর ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার সীমান্ত ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামের খারিজা জোংড়া সীমান্তবর্তী স্থান দিয়ে লাশ হস্তান্তর সম্পন্ন করা হয়। এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের কমান্ডার রাজ কুমার, শীতলকুচি থানার ওসি ও বাংলাদেশের ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া ক্যাম্পের প্রতিনিধি সুবেদার রেজাউল ইসলাম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম এবং নিহত যুবকের বাবা জাহিদুল ইসলাম ও চাচা রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিহত হাসিনুর হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী মধ্য সিঙ্গিমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

এর আগে, গত বুধবার দুপুরে মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৮৪ নম্বর মেইন পিলারের সাব পিলার ছয় এস-এর কাছে হাসিবুল গুলিবিদ্ধ হন। গুলি করার পর বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে যান।

বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল বিএসএফের। কিন্তু সেদিন রাত পর্যন্ত সীমান্তে উত্তেজনা থাকায় বিএসএফ মরদেহ ফেরত দেয়নি। সীমান্ত থেকে লোকজন চলে যাওয়ার পর গভীর রাতে মরদেহ ফেরত দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com