1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

বগুড়ায় আজিজুল হক কলেজের এফসিসির নতুন নেতৃত্ব

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৭.২২ পিএম
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ক্যারিয়ার ক্লাব (এফবিসিসি) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বর্ষের মো. রাকিবুল হাসান দায়িত্ব পান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ক্যারিয়ার ক্লাবের অভিষেক অনুষ্ঠানে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রকিবুল হক মুন্সীর সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ জুয়েলুর রহমানের সমন্বয়ে অনুষ্ঠানে যোগ দেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ সরকার এবং শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান। এ সময় তারা ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান মেহরাব হোসেন মুন, এসএম শামিম, শাখাওয়াত হোসেন শাফি, আকাশ সরকার ও প্রীতি কনা সরকার।

এছাড়া ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে তীর্থ চাকী , সাংগঠনিক সম্পাদক শাকিবুল হাসান , সহ-সাংগঠনিক সম্পাদক মাবুদ হাসান ইমরানের নাম ঘোষণা করা হয়।

কোষাধ্যক্ষ আছিয়া আক্তার শিলা , দপ্তর সম্পাদক রফিক উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবী হোসেন , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিকুর রহমান তামিম, শিক্ষা বিষয়ক সম্পাদক হাসি রানী দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবাইয়া খানম নিপুণ।

এছাড়া নির্বাহী সদস্য হিসাবে সুরাইয়া রিমি, নাছরিন সুলতানা সুমি, আব্দুল্লাহ আল মুহিদ, সম্রাট আকবর, মনিষা জামান, রিফাত আহমেদ ও রিয়াজুল কবির রাফির নাম ঘোষণা করা হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে কমিটির সাফল্য কামনা করে আরো বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হারুন ইবনে সালাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অলোক কুমার পোদ্দার ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান উজ্জ্বল আলী প্রাং। 

ক্যারিয়ার ক্লাবের প্রধান সমন্বয়ক মোহাম্মদ জুয়েলুর রহমান ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ রকিবুল হক মুন্সী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।

২০১৮ সালের ১১ নভেম্বর শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতায় ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় এই ক্লাব। প্রেজেন্টশন দক্ষতা, উপস্থাপন কলাকৌশল, বিভিন্ন সেমিনার, দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম, কো-কারিকুলার অ্যাকটিভিটিস সহ শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com